নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র আইভী

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র আইভী। এসময় শেখ হাসিনা রেকর্ড পঞ্চমবার ও টানা চারবারের প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে মেয়র আইভীকে বেশ উৎফুল্ল দেখা যায়। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন তিনি। এসময় বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনাও উপস্থিত ছিলেন। দীর্ঘসময় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জেরও খোঁজ খবর নিয়েছেন বলে একটি সূত্র জানায়।

২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। অপ্রতিরোধ্য আইভীর আজ ছিল হ্যাট্রিক জয়ের দুই বছর পূর্তি।

About the author

SOFT PRO IT