নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রতিপক্ষের লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায় : গাজী

প্রতিপক্ষের লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায় : গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রতিপক্ষের দুষ্ট লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে দাউদপুর ইউনিয়নের আতলাপুর পূর্ব বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আমার পক্ষে গণজোয়ার দেখে তারা ভয় পেয়েছে। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য এটা করতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি, কারণ বিএনপি ভয় পেয়ে তারা মাঠে নেই। তারা দূরে আছে। তবে আমরা ধারণা করছি, তারাই করছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে।

মন্ত্রী আরও বলেন, যত বেশি চাপ আসছে ভোটাররা তত বেশি উতসাহিত হচ্ছে। হাজার টাকা, ৫শ টাকা দিয়ে ভোট কিনতে জনগণের বাড়ি-ঘর যে থাকবেনা সেটা তারা ভালো জানে। তাছাড়া জনগণ ভূমিদস্যুদের হাতে এ দেশকে তুলে দিবে না। নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদি।

About the author

SOFT PRO IT