রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাজীর নৌকা মার্কার প্রচারণায় রাজপথে যুবলীগ নেতা উজ্জ্বল

গাজী’র নৌকা মার্কার প্রচারণায় রাজপথে যুবলীগ নেতা উজ্জ্বল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার মুড়াপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যুবলীগের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল রূপগঞ্জে এসে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। এসময় প্রবীণ আওয়ামী লীগের নেতারা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলী আহাম্মদ চুনকার ছেলেকে কাছে পেয়ে উচ্ছ¡াসিত হয়ে উঠেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকে মুড়াপাড়া এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করেন যুবলীগ নেতা উজ্জ্বল। এসময় তিনি ভোটারদের কাছে বিগত ১৫ বছরে রূপগঞ্জে আওয়ামী লীগ সরকার তথা মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর করা উন্নয়নের চিত্র তুলে ধরেন।

প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উজ্জ্বল বলেন, রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী থাকলেও নৌকা নৌকাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই নৌকা দিয়েছেন, সেখানেই নৌকার জয়গান চলছে। কারণ নৌকার প্রার্থীরা বিগত সময়ে নির্বাচিত হয়ে উন্নয়ন করেছেন। রূপগঞ্জে আমাদের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সাহেব ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রূপগঞ্জ একসময় ছিলো অজপাড়াগাঁ। প্রধানমন্ত্রীর সহযোগিতায় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই উপজেলাকে এখন শহরে রূপান্তর করেছেন। গাজী সাহেব অত্যন্ত ভালো মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার জন্য আমরা তার পক্ষ হয়ে কাজ করতে এসেছি । আমি মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা গাজী সাহেবকে অত্যন্ত ভালোবাসে। কারণ তিনি সবসময় রূপগঞ্জবাসীর পাশে থাকেন। আমার দৃঢ বিশ্বাস এবারও নৌকার বিজয়ের মাধ্যমে গাজী সাহেবের জয় হবে ইনশা-আল্লাহ।

About the author

SOFT PRO IT