নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আসছেন শেখ হাসিনা

বাণিজ্যমেলা উদ্বোধনে রূপগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জে আসছেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কিছুক্ষণ আগে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন ৪ তারিখ বিকাল আড়াইটায় শামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবে এবং বক্তব্য রাখবেন। সারাদেশে নির্বাচনী প্রচারণার শেষ সমাবেশ ঢাকায় না করে আমাদের এখানে করবেন। প্রধানমন্ত্রী আমাদের যেভাবে মূল্যায়ন করেছেন এতে আমরা গর্ববোধ করছি।

শামীম ওসমান বলেন, এই স্টেডিয়ামে ঈদের জামাতে ১ লাখ ২৫ হাজার লোক নামাজ পড়তে পারেন। সে হিসেবে প্রায় আড়াই লাখ লোকের এখানে জায়গা হবে। পাশাপাশি রাস্তাও আছে। এখানে আমাদের সাধারণ সম্পাদকসহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। আমার এলাকায় আর তেমন কাজ নেই। আমি স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে বলব, সবাই যেন এদিন আসে। স্মরণকালের বৃহত্তর সমাবেশ আমরা নারায়ণগঞ্জে করতে পারব ইনশা-আল্লাহ।

তিনি বলেন, ব্যক্তিগত কারণে হয়ত অনেকে মাঠে নেই। জেলা ও মহানগরের সভাপতি, মেয়র আইভী হয়ত কোনো কারণে নামেননি। তবে ৪ তারিখে যখন জাতির পিতার কন্যা আসবেন সেদিন সবাই আসবেন। সবাই একই মঞ্চে উঠবেন আশা করছি। আনোয়ার সাহেব ও আব্দুল হাই সাহেব আমার বড় ভাই। তিনি জানেন হয়ত আমাদের এলাকায় সাহায্য করার দরকার নেই। যেখানে সাহায্য দরকার তিনি সেখানে গেছেন।

About the author

SOFT PRO IT