বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাতিজাদের প্রশংসা করলেন চাচা সেলিম ওসমান

ভাতিজাদের প্রশংসা করলেন চাচা সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে একটা মাত্র মানুষ নাসিম ওসমান। যিনি তার নববধুকে ঘরে রেখে কিছু টাকা পয়সা ও কিছু লোক নিয়ে বঙ্গবন্ধুর খুনি হত্যার বিচারের জন্য ভারতে চলে গেলেন। আমি তাকে স্মরণ করি। তার পরিবারকে স্মরণ করি। আমার ভাতিজা আজমরী ওসমানকে স্মরণ করি। আমার ছোট ভাই শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকেও স্মরণ করি। চারদিকে  এখন শুনি অয়ন আর অয়ন। অয়নের নিজের কোন দল আছে নাকি তা জানিনা। কিন্তু অয়ন ওসমান কে সবাই ভালোবাসে।

তিনি আরো বলেন, আর আজমেরী ওসমান। বিএনপির ঢাকা অবরোধে শত শত মোটরসাইকেল গাড়ি নিয়ে নারায়ণগঞ্জবাসীকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। হয়তো আমার ভাতিজাকে কেউ সহ্য করতে পারে না। কিন্তু আমি কথা দিলাম। আমার ভাতিজা মানুষের মত মানুষ হবে এবং আমাদের মতই মানুষকে ভালবাসতে শিখবে। আমার বড় ভাবি তিনি অসুস্থ। আশা করি আগামী কাল তাকে আনতে পারব।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লাঙ্গল প্রতীকের প্রচারণায় একটি সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ আরো অনেকেই।

About the author

SOFT PRO IT