সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

সাইনবোর্ডে দাড়িয়ে থাকা বাসে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের  একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে সাইবোর্ড ওভারব্রিজের নিচে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌঁনে ৩ টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, যে স্থানে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে ওই স্থানটি আমাদের থানা এলাকায় নয়,  ডিএমপির এলাকা।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেস্টা চালিয়ে পোনে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

 

About the author

SOFT PRO IT