রাজনীতি রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সাইফুলের উঠান বৈঠক

রূপগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সাইফুলের উঠান বৈঠক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  রূপগঞ্জ প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জ ১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশে উঠান বৈঠক করেছেন। ২৫ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরবাগ আলিম মাদরাসা মাঠে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন,   উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সাইফুল ইসলাম  তার বক্তব্যে বলেন, এ  আসনটিকে মডেল রূপগঞ্জ গড়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করবো। এ ছাড়াও মরহুম সাবেক রাষ্ট্রেপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে এ অঞ্চলে বেরীবাঁধ,সড়ক পাকাকরণ, মসজিদ মাদরাসা ও কলকারখানা স্থাপনের দৃষ্টান্ত রয়েছে। তাই কৃতজ্ঞতা থেকে পল্লী উন্নয়নের প্রতীকে ভোট দেয়া আবশ্যক। এ সময় তিনি বলেন,   জনগণ দ্রব্য মূল্য বৃদ্ধি হওয়ায় অতীষ্ট, তাছাড়া জুলুম অত্যাচারের শিকার হওয়ায় এখানে পরিবর্তন দরকার মনে করেন সবাই। তাই সুষ্ঠু ভোট হলে জয়ের প্রত্যাশা করছি।

 

About the author

SOFT PRO IT