নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে হাই-আইভী-আনোয়ার

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে হাই-আইভী-আনোয়ার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার পর নগরীর ২ নং রেলগেইট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের একসাথে বসতে দেখা গিয়েছে। তাঁদের আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অফিসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বৈঠকে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেয়া প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের উন্নয়ন বিষয়ক আলোচনা হয় বলে জানা গেছে। কার্যালয়টি কিভাবে দোতলা থেকে তিন তলা করা যায় তা নিয়ে উপস্থিত নেতাকর্মীরা আলোচনা করেন। এছাড়া নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে নৌকা প্রতীকে অংশ নেয়া প্রার্থীদের জয়ী করতে কাজ করার বিষয়ে মতামত দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

About the author

SOFT PRO IT