খেলা নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয় দিবসের দাবা প্রতিযোগীতায় রিয়াদ চ্যাম্পিয়ন

বিজয় দিবসের দাবা প্রতিযোগীতায় রিয়াদ চ্যাম্পিয়ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় হরিহরপাড়া স্কুলের মোহাম্মদ রিয়াদ রহমান ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের মেহরাব হোসেন রাতুল। অপরদিকে ফিলোসোফিয়া স্কুলের মাবরূর রাদ্ ৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থান লাভ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল।

উল্লেখ্য বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার এ প্রতিযোগিতা আয়োজন করে। সুইস লিগ পদ্ধতিতে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

About the author

SOFT PRO IT