প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজধানীতে মহাসমাবেশ ডাকল হেফাজতে  ইসলাম

রাজধানীতে মহাসমাবেশ ডাকল হেফাজতে  ইসলাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: চলতি মাসের শেষ শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেয় দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

তিনি বলেন, আমরা দেখতে চাই, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সব আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায়, ২৯ ডিসেম্বর শুক্রবার সারাদেশ থেকে জনগণ জড়ো হয়ে মহাসমাবেশ করবে।

দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হকসহ সব আলেমকে মুক্তি না দিলে নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।

 

 

About the author

SOFT PRO IT