নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপির ৯ম দফা অবরোধের বিরুদ্ধে যুবনেতা আজমেরী ওসমানের শোভাযাত্রা

বিএনপির ৯ম দফা অবরোধের বিরুদ্ধে যুবনেতা আজমেরী ওসমানের শোভাযাত্রা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির ডাকা  ৯ম দফায় দুইদিন ব্যাপী অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমানের নেতুত্বে শোভাযাত্রা বের হয়েছে। সোমবার  (০৪ ডিসেম্বর) দুপুরে আল্লামা ইকবাল রোড থেকে বিশাল গাড়ি বহর ও মোটর সাইকেল যোগে শোভাযাত্রাটি  শুরু করা হয়। এসময় অবরোধ বিরোধী স্লোগান দেন তার শত শত কর্মী-সমর্থকরা।

এরপর চাষাড়া হয়ে পাঠানটুলি, সিদ্দিরগঞ্জ, চিটাগাংরোড, সাইনবোর্ড পূণরায় চাষাড়া হয়ে নিতাইগঞ্জ ও ফতুল্লা হয়ে আল্লামা ইকবাল রোডে ফিরে আসে। পরে নেতাকর্মীদের সাথে  শুভেচ্ছা বিনিময় করেন যুবনেতা আজমীর ওসমান। এছাড়াও সকলকে রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা কাজী আমীর হোসেন, মো. নাসির, মো. সুমন, মো. মনির হোসেন, আব্দুল হামিদ, মো. হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT