বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে র‌্যাবের চেকপোস্টে ৪৭৩টি ফেন্সিডিলসহ ২জন আটক

বন্দরে র‌্যাবের চেকপোস্টে ৪৭৩টি ফেন্সিডিলসহ ২জন আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ৪৭৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । গ্রেপ্তারকৃতরা  হলো- মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টা-ট ১৩-৫৭১০) জব্দ করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র এ এসপি সনদ বড়ুয়া।

তিনি জানান,  মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে ওই ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলা হতে আনায়ন করে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT