আড়াইহাজার প্রধান খবর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিদেশী বন্ধুদের নিয়েও ষড়যন্ত্র করছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশী বন্ধুদের নিয়েও ষড়যন্ত্র করছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠছে, আর বিশ্বব্যপী ৩৫টি দেশের মধ্যে যখন স্থান করে নিয়েছে। তখনই বিএনপি নামক দলটি অগ্নি সন্ত্রাস করে আবারো নৈরাজ্য শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। রবিবার বিকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখানে নয় বিদেশী বন্ধুদের নিয়েও ষড়যন্ত্র করে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে তারা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অস্তিত্ববিহিন মানুষদের ঠিকানা হয়েছে এবং আড়াইহাজার উপজেলা চোর ডাকাতের আস্তানা থেকে মুক্তি পেয়েছে বলে সরকার প্রধান ও মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের সভাপতি এবং নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।

এছাড়া এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপািত আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. মহীদ বাদল, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, এমপি বাবু পত্নী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সায়েমা ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT