নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ড্রেন থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ড্রেন থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা এলাকার ময়লার সুয়ারেজের (ড্রেন) থেকে সোহেল নামে ট্রাকের ইঞ্জিন মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। জরিত সন্দেহে তার বন্ধু চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার রাত ১টায় ওই এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সে জিমখানা এলাকার সাহেব আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাতে নিতাইগঞ্জ ওয়ার্কশপ থেকে কাজ শেষে বাসার উদ্দেশ্যে বন্ধু চন্দনকে নিয়ে রওনা হয়। পরে ময়লার সুয়ারেজের (ড্রেনে) সোহেল ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।

সদর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জরিত সন্দেহে তার বন্ধু চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গ রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

About the author

SOFT PRO IT