রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রূপগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ পর হত্যা মামলায় মোশারফ মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় লাশ গুম করায় আসামীকে পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোশারফ কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শিশুর  দুঃসম্পর্কে নাতি হয়। তাকে দাদা বলে সম্বোধন করতো।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে আসামী। পরে নিহত শিশুর মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করে।

About the author

SOFT PRO IT