নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মু‌ন্সিগঞ্জ জেলা জাতীয় পা‌র্টির সভাপতি হ‌লেন আল জয়নাল

মু‌ন্সিগঞ্জ জেলা জাতীয় পা‌র্টির সভাপতি হ‌লেন আল জয়নাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞ‌প্তি) : জাতীয় পা‌র্টি মু‌ন্সিগঞ্জ জেলা শাখার দ্বি- বা‌র্ষিক স‌ম্মেল‌নে  সভাপ‌তি‌ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিশিষ্ট শিল্পপতি আল-জয়নাল গ্রুপের চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। ক‌মি‌টি‌তে সাধারন সম্পাদক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিশিষ্ট নাট্যকার রফিকু উল্লাহ সেলিম।

গত ১৭ আগস্ট (রোববার) দুপুরে মুন্সিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। স‌ম্মেল‌নে প্রধান অ‌কি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। স‌ম্মেল‌নে পূর্ব ঘোষনা আনুযায়ী পূর্নাঙ্গ নতুন কমিটি গঠন হয়।

মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মুজিবুল হক (চুন্নু)। দলটির মুন্সিগঞ্জ জেলার সদস্যসচিব জানে আলম হাওলাদারের সঞ্চালনায় স‌ম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন -মোঃ নোমান মিয়া, যুগ্ম মহাসচিব,জাতীয় পার্টি। এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, অতিরক্তি মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। সালাউদ্দিন আহম্মেদ মুক্তি, সাবেক এম,পি, ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টি। জসিম উদ্দিন ভূইয়া, ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টি। আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টি। মোঃ জামাল হোসেন, সাবেক এম,পি ও জাতীয় পা‌র্টি চেয়ারম্যানের উপদেষ্টা।  খলিলুর রহমান খলিল, জাপা চেয়ারম্যান উপদেষ্টা। মোঃ বেলাল হোসেন, যুগ্ম মাহসচিব, জাতীয় পার্টি। গোলাম মোহাম্মদ রাজু, সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি । জহিরুল আলম রুবেল, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি।  জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। সাহিদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জ জেলায় জাতীয় পার্টির সাংগঠ‌নিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার লক্ষে ইতিপূ‌র্বে টঙ্গীবাড়ী উপজেলা, গজারিয়া উপজেলা, শ্রীনগর উপজেলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা, লৌহজং উপজেলা, সিরাজদিখান উপজেলা, মিরকাদিম পৌরসভা ও মুন্সিগঞ্জ পৌরসভার  দ্বি-বার্ষিক সম্মেলন ম্পন্ন করা হয়।

 

About the author

SOFT PRO IT