রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ চনপাড়ার জয়নাল ও দুই সহযোগী পিস্তল, গুলিসহ গ্রেপ্তার

রূপগঞ্জ চনপাড়ার জয়নাল ও দুই সহযোগী পিস্তল, গুলিসহ গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জের চনপাড়া থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ জয়নাল বাহিনীর প্রধান জয়নাল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এর আগে ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলঃ চনপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন, হোসেন আলীর ছেলে কাউছার ও চাঁন মিয়ার ছেলে আলম।আসামিদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, চনপাড়া এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয় তা  জয়নালের নেতৃত্বে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা, প্রতারনা, বিস্ফোরক দ্রব্যসহ মাদকের একাধিক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT