প্রধান খবর সংবাদ শিরোনাম

বিএনপির আন্দোলন হাঁকডাকে সীমাবদ্ধ : দীপু মনি

বিএনপির আন্দোলন হাঁকডাকে সীমাবদ্ধ : দীপু মনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রিপোর্ট ) : বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ মন্তব্য করে দীপু মনি বলেন, ওরা অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ঈদের পর আন্দোলন করবে বলে বলছে। তবে কোন ঈদের পর করবে, সেটা অবশ্য জানি না।  আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। সে কারণে বিএনপির সব আন্দোলনই শুধু হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।

দেশের জনগণ আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কখনও নিরাপদ নয়, ছিলও না। কাজেই তারা আজ গণতন্ত্রের জন্য যতাই মায়াকান্না করুক, দেশবাসী জানে, গণতন্ত্র কার হাতে নিরাপদ।

জনগণ জানে, গণতন্ত্র এখন শেখ হাসিনার হাতেই নিরাপদ। জনগণ তার পাশে থেকে আবার তাকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আজ আমাদের যে উন্নয়ন-অগ্রগতি, আমরা আরও ভালো থাকতে চাই। বঙ্গবন্ধুকন্যা এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তা সম্ভব। এটি জনগণ জানেন। কাজেই বিএনপি অর্থাৎ যারা গণতন্ত্র এবং মানুষ হত্যাকারী, তাদের হাঁকডাক থাকবে, যোগ করেন মন্ত্রী। মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী উপস্থিত ছিলেন। মন্ত্রী এর আগে সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

About the author

SOFT PRO IT