বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জালাল হাজীর মৃত্যুবাষির্কীতে দোয়ার আয়োজন

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৩ তম মৃত্যু বার্ষিকী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৭ টায় নবীগঞ্জ বাগে জান্নাত মসজিদে কোরআন খতম, বাদ আসর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্নস্থানে নেতাকর্মীরা তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করেছে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদকে দলের প্রতিষ্ঠাতা সদস্য করেন। পাশাপাশি নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য তাকে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব প্রদান করেন। সেই সাথে তৎকালিন সময় তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়ে সম্মানীত করেন জিয়াউর রহমান।

হাজী জালাল উদ্দিন আহমেদ খানপুর হাসপাতাল (বর্তমান ৩শ শয্যা), গণবিদ্যা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সেন্ট্রাল র্টামিনাল, বন্দর হাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, নারায়ণগঞ্জ সহ একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও পলিও টিকা সহ শিশুদের সকল টিকা সরকারী ভাবে বিনামূল্য বিতরণ, করেন রাস্তাঘাট উন্নয়ন, নারায়ণগঞ্জ পৌরসভাকে অবকাঠামো উন্নয়নের কাজে সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি ১৯৮৭ সালে ২০ ফেব্রুয়ারী ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

About the author

SOFT PRO IT