সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ জামপুরে এমপি খোকার বরাদ্দে রাস্তা উদ্বোধন

সোনারগাঁ জামপুরে এমপি খোকার বরাদ্দে রাস্তা উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইটের সলিং রাস্তা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী)  সকালে জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালিব ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি   রাস্তা উদ্বোধন করেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া।

জানাগেছে,  এম পির লিয়াকত হোসেন খোকা’র বরাদ্দকৃত দুই লক্ষ টাকায়  নাগেরকান্দী মসজিদ থেকে শহিদুল্লাহ সরকার এর বাড়ি পর্যন্ত ইটের সলিং এর কাজ করা হচ্ছে।  রাস্তা উদ্বোধন পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়ন পরিষদের আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের  সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে,  জামপুর  ইউনিয়নে আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে, যেগুলো অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলি ধারাবাহিক ভাবে হবে।   জামপুর ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করে যাব। এছাড়া তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন।

 

About the author

SOFT PRO IT