অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী মৃত্যু

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বদলগাছি, নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫৩) নামে একজন মোটরসাইকেল চালকের করুন মুত্যু হয়েছে। তার ব্যবহৃত মটরসাইকেলটি (নওগাঁ-হ ১৩-৪৭৪৫) দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্থ হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোবরচাঁপা বাজারে দুর্ঘটনাটি ঘটে ।

তথ্য সংগ্রহ কালে স্থানীয় লোকজন ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে মেয়ের বাড়ী মথুরাপুর ইউপির লালুকা বাড়ী গ্রামে বেড়াতে যান রফিকুল ইসলাম। ভোর সাড়ে ৬ টায় তার বাড়ী উপজেলা পাহাড়পুর ইউপির গোয়াল ভিটা গ্রামে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম মৃত্যু বরণ করেন। এসময় ঘাতক ট্রাক পালিয়ে যায়। রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউপির গোয়াল ভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে বলে জানা যায়। খবর পেয়ে বদলগাছি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT