নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আল্লামা ইকবাল রোডে নিরাপত্তাকর্মী ব্যবস্থা ফ্রি করলেন আজমেরী ওসমান

আল্লামা ইকবাল রোডে নিরাপত্তাকর্মী ব্যবস্থা ফ্রি করলেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আল্লামা ইকবাল রোড এলাকার সুরক্ষা ব্যবস্থায় নিরাপত্তাকর্মী জোরদার করেছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। রাতে চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধ ঠেকাতে এ মাসের শুরুতেই এ ব্যবস্থা গ্রহন করেছেন তিনি। এরআগে এসব নিরাপত্তাকর্মীদের জন্য এলাকার বাসিন্দাদের মাসিক সার্ভিস ফি দিতে হলেও তার পূর্ণ দায়িত্ব নিয়েছেন আজমেরী ওসমান। গতকাল আনুষ্ঠানিকভাবে উল্লেখিত এলাকা ও মসজিদে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার কর্মীসমর্থকরা।

জানা গেছে, বর্তমানে আল্লামা ইকবাল রোডে ৪ জন নিরাপত্তাকর্মীকে নিয়োজিত রাখা হয়েছে। তারা প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এলাকার নিরাপত্তায় কাজ করবে। এরজন্য আগে এলাকাবাসীকে বেতন ও অন্যান্য সুবিধাদির জন্য নিরাপত্তাকর্মীদের মাসিক টাকা দিতে হলেও তা এখন থেকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। এ কার্যক্রম পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় মো. নাছির হোসেন ও সুমন নজরদারী থাকবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে আজমেরী ওসমান জানিয়েছেন, এলাকাবাসীর যেকোন সেবায় আমি নিয়োজিত থাকতে চাই। এখানকার মুরুব্বীরা যখনই কোন সেবা চেয়েছে। আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি। এবারো এলাকাবাসীর স¦ার্থে সুরক্ষা ব্যবস্থায় আমি এ উদ্যোগ নিয়েছি। এখন থেকে কাউকে এটার জন্য টাকা দিতে হবে না। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বহন করবো। তাছাড়া কেউ যদি আমার ও আমার পরিবারের কারো নাম ব্যবহার করে আমাকে জানাবেন। বিগত সময়ের মত আমি কিন্তু ছেড়ে দিবোনা। আর আশা করি কোন অপরাধীর সাথে এলাকার কারো সখ্যতা থাকবেনা।

About the author

SOFT PRO IT