নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি : শামীম ওসমান

নাকে খড় দিয়ে নির্বাচনে আসবে বিএনপি : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নাকে খড় দিয়ে নির্বাচনে আসবে বিএনপি এমন মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসানের এমপি শামীম ওসমান বলেছেন, ঘোড়া যেমন ডিম পারবেনা, এসব ঐক্যেরও কিছু হবে না। নাকে খড় দিয়ে নির্বাচনে আসতে হবে বিএনপিকে। তারা চাচ্ছে দেশে বিশৃঙ্খলা তৈরী করতে, আর কিছু না। সোমবার (৩০ জানুয়ারী) বিকালে আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে পরিদর্শণে এসে তিনি এসব কধা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু আওয়ামীলীগের সম্পদ নয়, দেশের সম্পদ। আমাদের আগামীদিনের বাচ্চাদের ভবিষ্যত। তারা যত কিছুই করুক না কেন। কাজ হবে না। দেশের পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা সংস্থ্যা কাজ করছে। দেশের কোন ক্ষতি হবে না তারা সক্রিয় আছে।

আইনজীবীদের নির্বাচন নিয়ে তিনি বলেন, যেভাবে বারের কাজ হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। ইতমধ্যে ডিজিটাল বার ভবন দৃশ্যমান রয়েছে। তাদের হাত ধরেই হয়েছে। আইনজীবীরা অত্যন্ত শিক্ষিত ও যোগ্য। আর এই একটাই পেশা যেখানে শিক্ষানবিশ আইনজীবী বলা হয়। কিন্তু আমাদের কিন্তু শিক্ষানবিশ এমপি বলা হয় না। তাই আমি বলবো যোগ্যদের পাশেই সকলে থাকবে। পুরো প্যানেল বিজয়ী হবে।

About the author

SOFT PRO IT