ধর্ম নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবুরাইলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৮ তম বাৎসরিক ওরশ

হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৮ তম বাৎসরিক ওরশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : শহরের  বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৬৮ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারকের নিশান টানিয়ে ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  ১৮ জানুয়ারী বুধবার বাদ আসর শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল মোড়ে ওরশ মেবারকের পতাকা উত্তোলন করে বিশেষ মেনাজাত করা হয়। আগামী ২৪ জানুয়ারী বাবুরাইল আজমীরী গলিতে হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ও আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করবেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ থাকবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারকের পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন,সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত কমিটির সদস্য গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন। ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসকে ২৪ জানুয়ারী শুরু হয়ে প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।

উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। তখন থেকে এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা  আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ। বর্তমানে ওরশ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন- আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী রেজা রিপন। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।

About the author

SOFT PRO IT