সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মেয়ে বাড়ি বেড়াতে এসে ট্রাক চাপায় মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্বার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় নূরজাহান বেগম (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নূরজাহান বেগম নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মো. জাবেদ আলীর স্ত্রী। এর আগে শনিবার বিকালে চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটলে আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যান।

নূরজাহান বেগমের স্বজন মো. মোক্তার হোসেন জানান, তিনি সকালে তার মেয়ের বাড়ি চৌধুরীবাড়ি এলাকায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে তার নিজ বাড়ি নবীগঞ্জ যাওয়ার পথে চৌধুরীবাড়ি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT