বন্দর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বছরের প্রথম দিনেই বন্দরে শিক্ষার্থীরা পেল নতুন বই

বছরের প্রথম দিনেই বন্দরে শিক্ষার্থীরা পেল নতুন বই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক সাথে সকল বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ অনুষ্ঠিত। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অনন্দিত। ১লা জানুয়ারি রবিবার সকালে বন্দরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া উপহার সরুপ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এসময় মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম এনায়েতুল্লাহ এর সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বর্তমান সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কোঅপ্ট সদস্য আলহাজ্ব মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, মুছাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার মো. বিল্লাল হোসেন, অভিভাবক সদস্য মো. মঞ্জুর হোসেন মঞ্জ, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রার্থী মো. শরীফ হোসেন, মোঃ শাহিন মিয়া, মো. নাছির উদ্দীন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. আ: মজিদ,সিনিয়র শিক্ষক নাছরিন আক্তার, বিথী পাল সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও কর্মচারীবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সাদেক আলী শিক্ষার্থীদের নতুন বই দিতে গিয়ে বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমরা নতুন বই নিয়ে বাড়ি ঘরে সাজিয়ে রাখবে না। বই যত বেশী সময় করে পাঠ করবে তত বেশী পরিমাণ জ্ঞান অর্জন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের দিকে বিশেষ নজর রাখার জন্য সকল শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ করেন।

About the author

SOFT PRO IT