নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সবাই যখন বিভর ঘুমে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল পুরো বাংলাদেশ। সোমবার ০৪ জানুয়ারী ভোর ৫:৭ মিনিটে প্রায় অনেক সময় ধরেই এ ভুমিকম্পের অনুভূতি হয়। মৃদু এ ভূমিকম্পে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা জানা যায়নি। বিগত বছরের মধ্যে আজকের ভোরের ভূমিকম্পের ঘটনাটি সম্পূর্ন বিরূপ প্রতিক্রিয়া ফুটে উঠেছে। ভূমিকম্প হওয়ার কিছুক্ষনের মধ্যেই দেখা যায় আতঙ্কে দালান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে অবস্থানরত সর্বসাধারন সকলেই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে শুরু করে সড়কে ও ফাকা মাঠগুলোতে। জানা যায় উৎপত্তিস্থল ভারতের মনিপুরে মাত্রা ৬.৭ রিখটার স্কেল হয়ে এই ভূমিকম্পটি বাংলাদেশে আঘাত হানে। ঢাকা থেকে উৎপত্তিস্থল এর দুরত্ব ছিল ৩৫১ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে। এ সংবাদটি লিখা পর্যন্ত সর্বসাধারনের মাঝে এখনো কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

