সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নদীতে মিললো অজ্ঞাত যুবকের মৃতদেহ

নিখোঁজের ১ দিন পর শীতলক্ষ্যায় ভাসলো কিশোরের লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনাচর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের এখনো নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।

পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর মোহনায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশকে জানায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আহমেদ জানান, এলাকাবাসীর মাধ্যমে মরদেহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উদ্ধারকৃত মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের মাধ্যমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT