বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সাদ্দাম নামে এক যুবককে কুপিয়ে জখম

বন্দরে সাদ্দাম নামে এক যুবককে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সাদ্দাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পারভেজগং এর বিরুদ্ধে। ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুরা ক্লাব সংলগ্ন এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাদ্দামের চাচাতো বোন রিতা বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে রিতা বলেন, পূূর্ব শত্রুতার জের ধরে চুনাভুরা এলাকার আনিছ মিয়ার ছেলে পারভেজ (৩০), আব্দুল ওরফে আব্দুল ডাকাতের ছেলে ইসলাম (৩৫) সহ ২০/২২ জন আমার ভাই সাদ্দমকে একা পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে করে। আমার ভাই গালিগাজ করতে নিষেধ করলে বিবাদীরা আমার চাচাতো ভাইকে চাপাতি ও রামদা দিয়ে হত্যার উদ্যোশে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত্ব জখম করে এবং আমার ভাইয়ের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেয়। এসময় আমার ভাইয়ের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করিয়া চলিয়া যায়। এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT