বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে বিদ্যু স্পৃষ্ট হয়ে রবিন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রবিন কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাদবপাশা এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে। আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার সময় মাদবপাশা আক্তার মিয়ার তারকাটা ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরিতে কাজে আসেন এবং প্রতিদিনের মত কাজ করছিলেন হঠাৎ করেই বিদ্যুতায়িত হন রবিন। এসময় অন্য শ্রমিকরা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে এলাকাবাসী জানান, আক্তার মিয়া তারকাটা ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করেন সেফটি বিহিন এবং ক্রটিপূর্র্ণ যন্ত্রাংশ দিয়ে দীর্ঘ দিন ধরে ফ্যাক্টরি চালিয়ে আসছে। আজ সেফটি না থাকার কারণে রবিনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই শিহাব উদ্দিন ঘটনাস্থানে আসেন এবং এঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্থুতি চলছে বলে জানান। এব্যাপারে ফ্যাক্টরির মালি আক্তার মিয়ার সাথে কথা বললে তিনি জানান, নিহত রবিন আমার ফ্যাক্টরিতে কাজ করার সময় বিদ্যুৎ এর সুইজ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

About the author

SOFT PRO IT