সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

শ্রেষ্ঠ হলেন সোনারগাঁ থানার ওসি মাহবুব

শ্রেষ্ঠ হলেন সোনারগাঁ থানার ওসি মাহবুব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। ২১ ডিসেম্বর বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা নভেম্বর ২০২২ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার (পিপিএম বার) গোলাম মোস্তফা রাসেলের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। ওই সভায় পুলিশ সুপারের কাছ থেকে এ সম্মাননা গ্রহন করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, এই সাফল্য মূলত সোনারগাঁ থানার সকল পুলিশ সদস্যদের। আন্তরিক প্রচেষ্টার ফসল নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-হিসেবে আমাকে মনোনীত করেছে। যেকোনো পুরষ্কার কাজে উদ্দীপনা তৈরি করে। এই সাফল্য মূলত সোনারগা থানার সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফসল।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহাফুজুর রহমান বলেন, স্যারের এই সম্মাননা আমাদের সোনারগাঁ থানা পুলিশের কাজকে উজ্জীবিত করবে সে সাথে তিনি সোনারগাঁ থানার সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

About the author

SOFT PRO IT