নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জে ১ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে ১ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ ডিসেম্বর রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসাঢ়িয়ার চর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। গ্রেফতারকৃতরা হলেন : জুবাইদ ভূইয়া ওরফে বিদ্যুৎ (৩০), মামুন (৫২) ও আব্দুল আউয়াল সিদ্দিক (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। ওই সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোর থেকে আসাঢ়িয়ার চর নামক স্থানে পুলিশ চেকপোস্টে অবস্থান নেয়। এসময় আভিযানিক দলটি রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামায়। তখন গাড়ির সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গাড়ির পিছনের সিটের পিছনে বডির মধ্যে ফিটিং করা অবস্থায় ইয়াবা রয়েছে। আভিযানিক দলটি এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়ির পিছনের বডির একটি অংশ খুলে সেখানে ২টি প্যাকেটে ৩৬ হাজার পিস ইয়াবা পায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT