ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ১৬ ডিসেম্বর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের সাথে থাকা লোকজন পালিয়ে যায়।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় জয় মিয়ার বাড়িতে শুক্রবার ভোরে দুটি ট্রাক ভর্তি অবৈধ কারেন্ট জাল এনে নামানোর সময় পুলিশ আসেন। এসময় কারেন্ট জালের সাথে লোকজন দৌড়ে পালিয়ে যায়। তখন ট্রাকে থাকা বস্তা খুলে কারেন্ট জাল বের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক দিপু সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ও একটি ফ্ল্যাট বাসায় থাকা বেশ কিছু বস্তা ভর্তি কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত কারেন্ট জালের অনুমান মূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT