ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঘুমন্ত অবস্থায় ছোট ভাই-বোন, ঝুলন্ত অবস্থায় পেল বড় মেয়ের মরদেহ

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় গলায় ফাঁস লাগিয়ে সাবিকুন নেছা (১৮) নামে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর শুক্রবার মধ্যরাত ১টার দিকে ফতুল্লা থানার শহিদনগর নাসিরাবাদ মসজিদ সংলগ্ন মিজানুরের ভাড়াটিয়া বাসা থেকে নিহত তরুনীর লাশ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত তরুনী সালাউদ্দিনের মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নিহতের বাবা জানায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে আমার স্ত্রী কে নিয়ে ঢাকার শনি আখড়াস্থ এক আত্নীয়ের বাড়ীতে বেড়াতে যাই। তখন বাসায় ছিলো আমার বড় মেয়ে সাবিকুন নেছা আর ছেলে রেজাউল করিম (৬) ও ২ বছর বয়সী তাইয়েবা । এদিকে আমরা রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখতে পাই আমার ছোট  মেয়ে তাইয়েবা ও ছেলে রেজাউল করিম বিছানায় ঘুমিয়ে রয়েছে। এবং ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় রয়েছে বড় মেয়ে সাবিকুন নেছার ঝুলন্ত লাশ। পরে পুলিশে সংবাদ দিলে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

About the author

SOFT PRO IT