নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোচিং শেষে বাসায় ফিরে সন্তানরা দেখতে পেল মায়ের ঝুলন্ত মরদেহ

কোচিং শেষে বাসায় ফিরে সন্তানরা দেখতে পেল মায়ের ঝুলন্ত মরদেহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে শারমীন আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। নিহত গৃহবধূ ফতুল্লা মডেল থানার মাসদাইর বড় কবরস্থানের আজম বাড়ীর গলির সুজন সরকারের স্ত্রী।

এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ জানায়, নিহত গৃহবধূ মানসিক সমস্যায় ভুগছিলো। নিহতের স্বামী তরকারি বা সবজি বিক্রেতা। তাদের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে । প্রতিদিনের মতো নিহতের স্বামী সকাল ৭ টার দিকে সবজি বিক্রি করতে বাসা থেকে বের হয়ে যায়। ছেলে ও মেয়ে চলে যায় কোচিংয়ে। সকাল সাড়ে ৯ টার দিকে ছেলে ও মেয়ে কোচিং থেকে বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো নিহতের ঝুলন্ত লাশ। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

About the author

SOFT PRO IT