নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে ডিবির হাতে ফেন্সিডিলসহ ধরা খেল জুলহাস

নারায়ণগঞ্জে ডিবি’র হাতে ফেন্সিডিলসহ ধরা খেল জুলহাস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ মো.জুলহাস খলিফা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ ডিসেম্বর সোমবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজ আল আমিন নগর সাকিনস্থ তুষার মিয়ার বাড়ির সামনে থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে ডিবি। গ্রেফতারকৃত জুলহাস খলিফা পটুয়াখালী জেলার নন্দিপাড়া এলাকার মৃত হাসান খলিফার পুত্র।

ডিবি পুলিশ জানায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজ আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে মো.জুলহাস খলিফা (২২) নামে এক যুবককে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মো. ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এএসআই রবিউল ও সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৭(১২)২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. জুলহাস খলিফাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

About the author

SOFT PRO IT