বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জে যুবকের আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে ঈমান হোসেন (২৬) নামে এক নেশাগ্রস্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত ২৩ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭টায় একরামপুর সিএসডি গোডাউন সংলগ্ন নাছির মিয়ার ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ঈমান হোসেন একরামপুর সিএসডি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, একরামপুর সিএসডি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে ঈমাম হোসেন ভবঘুরে। কোন কাজ কর্ম করতো না। নেশাসেবন করে সারাদিনই এদিক ওদিক ঘুরে বেড়াত। মা পাখি বেগম বিভিন্ন বাসা বাড়িতে বুয়ার কাজ করতো। নেশাগ্রস্ত ছেলে কাজ কর্ম না করায় তাদের সংসার খুবই অভাব অনটনে চলত। বুধবার ভোর সাড়ে ৭টার দিকে সকলের অগোচরে ঈমাম হোসেন তার নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরন করে।

About the author

SOFT PRO IT