নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাকে কুপিয়ে হত্যা, আদালতে ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মাকে কুপিয়ে হত্যা, আদালতে ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘুমান্ত অবস্থায় গর্ভধারনী মাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যা করার মামলায় মানসিক ভারসাম্যহীন ঘাতক ছেলে মাজহারুল ইসলাম ওরফে সজিবের (৩২) কে গ্রেফতার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত ৮ নভেম্বর মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সুদূর চাঁদপুর জেলার উত্তর মতলব এলাকা থেকে ওই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ৬ নভেম্বর রবিবার দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের জহরপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত আয়েশা বেগমের পিতা আব্দুল হক মিয়া বাদী হয়ে ঘাতক নাতীকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কৃষœ পোদ্দার গ্রেফতারকৃতকে ১৬৪ ধারায় ৯ নভেম্বর বুধবার দুপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে গ্রেফতারকৃত আসামী সজিব উল্লেখিত আদালতে হত্যার দায় স্বিকার করে জবানবন্ধী প্রদান করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা কৃষœ পোদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর মঙ্গলবার রাতে ঘাতক সজিবের দাদার বাড়ি চাঁদপুর জেলার মতলব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত সজিব হত্যার দায় স্বিকার করে আদালতে জবানবন্ধী প্রদান করেছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রবিবার দিবাগত রাত ৩টায় প্রতিদিনের মত আয়েশা বেগম তার ছেলে সজিবকে নিয়ে তার নিজ ঘরে ঘুমিয়ে পরে। পরে রাতে যে কোন সময়ে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে বাড়ি লোকজন আয়শো বেগমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষনা করে।

About the author

SOFT PRO IT