ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করলো প্রতিবন্ধী প্রগতি সংস্থা

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করলো প্রতিবন্ধী প্রগতি সংস্থা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ  বার্তা  ২৪ ( স্টাফ  রিপোর্টার ) : দৃষ্টি ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক বিশ^ সাদাছড়ি দিবস পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা। ৯ নভেম্বর বুধবার দুপুরে ইসদাইর এলাকায় সংগঠনটির কার্যালয়ে সকলের মাঝে সাদাছড়ি (অন্ধ সহায়ক লাঠি) বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম লিমন এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা উম্মে কুলসুম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মান্নানসহ প্রতিবন্ধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

About the author

SOFT PRO IT