বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নিখোঁজের পর অটো চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের পর অটো চালকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারাণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের তিন দিন পর অটো চালক মাছুম (২৪) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ নভেম্বর সোমবার সকালে উপজেলার কুশিয়ারা এলাকার চন্ডিতলা বিল থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাছুদ বাগেরহাট মোড়লগঞ্জের কাকবুনিয়া এলাকার সেকান্দার হাওলাদারের ছেলে তিনি বন্দর চিতাশাল এলাকার আল আমিন মিয়ার বাড়ির বাড়াটিয়া।

জানা যায়, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী ওই এলাকার চন্ডিতলার বিলের ডোবাতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও জানা যায়, নবীগঞ্জ থেকে বন্দর বাজার লাইনে নিয়মিত অটো চালাতো। ৩ দিন আগে অটো চালক মাছুম নিখোঁজ হন। এ ব্যাপারে বন্দর থানায় একটি জিডি করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT