নারায়ণগঞ্জ সদর বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান

খান মাসুদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ। ২৩ অক্টোবর রবিবার দুপুরে বন্দর খেয়াঘাটে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে তাঁর কর্মী-সমর্থকরা। পরে নদীপার হয়ে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহরের ইসদাইর এলাকায় অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে সম্মেলনস্থলে যোগদান করেন।

ডাক দিয়েছেন শামীম ভাই, ঘরে থাকার সময় নাই, নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, শামীম ওসমানের নেতৃত্বে, আমরা আছি একত্রে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সম্মেলনে প্রবেশ করেন যুবলীগ নেতা খান মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহবায়ক মো. মাসুম আহমেদ, যুবলীগ নেতা মো. ডালিম হায়দার, র‌্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, শেখ মমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খায়রুল আলম সুজন, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি পাঠান,যুবলীগ নেতা মোঃ উজ্জ্বল আহমেদ, আজিজুল হক আজিজ, হেলাল, ইকবাল, সোহাহ, উজ্জ্বল, রতন সরকার নিলয়,সোহেল চৌধুরী, সানি খান, বুলবুল আহমেদ, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, সায়মন খান, আরিফুর ইসলাম অপু, আসিফ, মোকলেছ, সাদ্দাম, আমান, মামুন সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT