বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের তাক লাগানো শো-ডাউন

খান মাসুদের তাক লাগানো শো-ডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) :  অপশক্তি ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ডাকা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের জনসভায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো শো-ডাউন করে সমাবেশে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। শনিবার (২৭ অক্টোবর) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে মিছিলটি বের করে নগরীর ২নং রেলগেইট এলাকায় আয়োজিত শামীম ওসমানের জনসভায় গিয়ে যোগদান করেন।

এর আগে বন্দর ১নং খেয়াঘাটস্থ যুবলীগ নেতা খান মাসুদের নিজস্ব কার্যালয়ে তাঁর কর্মী সমর্থকরা মিছিল নিয়ে শত শত নেতাকর্মী জড়ো হতে থাকে। পরে শীতলক্ষ্যা নদীরপার হয়ে মিছিল নিয়ে শামীম ওসমানের জনসভায় গিয়ে যোগদান করেন। এ সময় শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে মিছিলে অংশ নেতা নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, যুবলীগ নেতা শামসুল হাসান,বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, র‍্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, খোরশেদ আলম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজন,আজিজুল হক,সজল,নিলয় সরকার রতন,বাবু মোল্লা, বাপ্পি পাঠান, মাকসুদ হাসান, মোহাম্মদ হোসেন, লাভলু, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য রাজু আহমেদ, আকিব হাসান রাজু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, কামরুল হাসান শাওন, নুরুজ্জামান, অনিক হাসান, মোখলেছ, সাদ্দাম, সুপান্থ, ছাত্রলীগ নেতা শেখ অনিক প্রমুখ।

About the author

SOFT PRO IT