নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার

সোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১ দিন পর সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ঠা আগস্ট বৃহস্পতিবার সকালে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘি থেকে মরহেদটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে সোনারগাঁয়ের খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। নিহত রাব্বানী চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুুশপুর এলাকার আ: মান্নানের ছেলে। সেই যুবক গত ৩ বছর যাবত স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ীর ভাড়াটিয়া ছিলো।

এ বিষয়ে নিহতের স্ত্রী আখী নূর আক্তার জানান, গত ২রা আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়, কোন সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে মোবাইলে ফোন করবে। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো। তবে তার স্বামী রাব্বানী পিয়ালসহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলো।

সোনারগাঁও থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT