র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হত্যার হুমকি

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হত্যার হুমকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক ডেভেলপার প্রতিষ্ঠানের মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। দাবিকৃত চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন সন্ত্রাসীরা। ৩১ জুলাই রবিবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নাম্বার ওয়ার্ড এর বাসিন্দা ও সাজু ডেভেলপার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু সানারপাড় এলাকায় একটি জমি ক্রয় করেন। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী ঈমান আলী ও তার সহযোগীরা ব্যবসায়ী শাহজাহান সাজুর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার জানালে ব্যবসায়ীকে মেরে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন ওই সন্ত্রাসীরা।

সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু জানান, সম্প্রতি আমার ক্রয়কৃত সানারপাড় এলাকায় একটি জমিতে বাউন্ডারী নির্মাণ করতে গেলে ওই এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ঈমান আলী ও তার লোকজন আমার কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমাকে চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি দেয়। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ও চরম আতংকে দিন কাটাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ঈমান আলী জানান, আমি কারো কাছ থেকে চাঁদা দাবি করিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঈমান আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। চাঁদাবাজির বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব ১১ এর অধিনায়ক লে:কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, চাঁদাবাজির সাথে জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। খুব শিগ্রই এ সকল চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

About the author

SOFT PRO IT