সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সাদীপুরে অনুষ্ঠিত হলো শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সাদীপুরে অনুষ্ঠিত হলো শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় শ্রমিক লীগের সাদীপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার ইউনিয়নটির নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. রোবায়েত হোসেন শান্তর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শামসুল ইসলাম ভুইয়া।

অনুষ্ঠানে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানুষের ঘরে ঘরে যেয়ে নৌকা মার্কার জন্য ভোট চাইতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণে সামনে তুলে ধরতে হবে। সাথে জাতীয় শ্রমিক লীগ সহ সকল আওয়ামী সংগঠনগুলোর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সোনারগাঁয়ের মাটিতে নৌকার জোয়ার আনতে হবে।

এছাড়াও উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, প্রধান বক্তা ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি মো. ফিরোজ হোসাইন।
এরমধ্য দিয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত এবং সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম এর দায়িত্বভার গ্রহণের পর সপ্তম ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজুল হক, জেলা শ্রমিক লীগ সদস্য মো. হুমায়ন কবীর, মো. মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর মিয়া, জেলা শ্রমিক লীগ সদস্য মোসা. সনিয়া, সাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লাসহ উপিস্থিত ছিলেন জেলা-উপজেলা আওয়ামী ও শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ।

About the author

SOFT PRO IT