নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২ বোনকে অপহরণ, কারাগারে কিশোরী

নারায়ণগঞ্জে ২ বোনকে অপহরণ, কারাগারে কিশোরী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় আশা মনি (১৩) মিম (১১) নামে কিশোরী বোনকে অপহরণের অপরাধের দায়ে জান্নাতি (১৪) নামে এক কিশোরীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২১ জুলাই বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ফতুল্লার দেলাপাড়া এলাকা থেকে ওই কিশোরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোরী ফতুল্লা মডেল থানার দেলপাড়া কলেজ রোডস্থ মন্টু মিয়ার ভাড়াটিয়া মো. আনেয়ার হোসেনের মেয়ে। ২২ জুলাই শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনায় অপহৃত দুই বোনের ফুপু আল্পনা আক্তার বাদী হয়ে অপহরণের অভিযোগ এনে গ্রেফতারকৃত জান্নাতিকে আসামী করে বৃহস্পতিবার রাতেই ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, নিখোঁজ বোন অভিযুক্ত কিশোরী একই বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকে। অপহৃত দুই বোন দেলপারা পেয়ারা বাগান এলাকার তুলার মিলে কাজ করে। গত ১৯ জুলাই মঙ্গলবার সকালে তারা কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। তারা দেলপাড়া ময়না বেগমের বাড়ির সামনে যাওয়া মাত্র ওই কিশোরী তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে বাসায় ফিরে এলে তাকে দুই বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে অসংলগ্ন কথাবার্তা বলে এবং জানায় সে ২ কিশোরীদের সম্পর্কে অবগত নয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা বলেন, অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার দুই বোনকে উদ্ধারের চেষ্টা চলছে। একই সাথে ঘটনার সাথে কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

About the author

SOFT PRO IT