নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১০ বছরের শ্যালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার দুলাভাই

১০ বছরের শ্যালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার দুলাভাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে (১০) ধর্ষণের অভিযোগের দায়ে দুলাভাই মনির হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ জুলাই সোমবার রাতে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷

১৯ জুলাই মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায় পুলিশ । একই সময়ে পুলিশ গ্রেফতারকৃত মনিরকে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দর কুড়িপাড়া এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঘটনার ঐ দিন রাতে গ্রেফতারকৃত জামাতা মনির হোসেনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসা থেকে এসে তার মায়ের সাথে দেখা করে। পরে বাদী তার অবুঝ মেয়েকে বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে বললে ওই শিক্ষার্থী পানি আনতে গিয়ে আপন বড় বোন জামাতা কর্তৃক ধর্ষণের শিকার হয়।

পানি আনতে দেরি দেখে এ ঘটনায় শিশুটির মা ওই দিন সকাল সাড়ে ৯ টায় ভাড়াকৃত বাসার সামনে আসলে ওই সময় বড় মেয়ে জামাতা মনির হোসেনের ভাড়াকৃত ঘরের দরজার সামনে শিক্ষার্থীর জুতা দেখতে পায়। পরে ওই ঘর হতে কান্নার শব্দ পেয়ে দরজা ধাক্কা দেয়। এসময় ভুক্তভোগী শিশুটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ওই রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করে।

About the author

SOFT PRO IT