নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় আরিফুল ইসলাম ওরফে রাজিব (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই রবিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর আজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব। আরিফুল ইসলাম ওরফে রাজিব সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকার রফিকুল ইসলাম এর পুত্র।

১৮ জুলাই সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করে তিনি এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর আজিবপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় আরিফুল ইসলাম ওরফে রাজিব (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT