জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওমরাহ শুরু ৩০ জুলাই, নিবন্ধন শুরু বুধবার

আজ পবিত্র হজ : লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : চলতি বছরের হজ্ব মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে সৌদি আরব। আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে। আগামী ১৯ জুলাই বুধবার থেকে ওমরাহ নিবন্ধন শুরু হবে।

১৪ জুলাই বুধবার সৌদির হজ্ব ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে তথ্য জানা যায়। মন্ত্রণালয় জানায়, বিশ্বের সকল দেশ থেকে ওমরাহ পালন মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজ্ব যাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ আজ বৃহস্পতিবার (১৫ জিলহজ্ব বা ১৪ জুলাই) থেকে শুরু হবে। হজ্বের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজ্ব যাত্রীদের হজ্বের আচারঅনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজীদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজ্ব যাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

ইতমারনা অ্যাপে আবেদনের মাধ্যমে দেশীয় আবেদনকারীদের ওমরার পারমিট দেয়া হতে পারে। বাণিজ্যিক নিবন্ধনের সাথে সম্পর্কিত নথি এবং ডেটা সংযুক্ত করার সাথে তাদের পোর্টালে বর্ণিত নিয়ম মেনে চলতে হবে। ওমরাহ ভিসা ইস্যু করার বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

মন্ত্রণালয় আরও জানায়, হজ্ব যাত্রীদের ভ্যাকসিন গ্রহণসহ করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হজ্ব যাত্রীদের নিজ দেশে অনুমোদিত টিকাদানের শংসাপত্র সংযুক্ত করতে হবে।

About the author

SOFT PRO IT