নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে গাড়ি থেকে করতো তারা তেল চুরি

ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে গাড়ি থেকে করতো তারা তেল চুরি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে চোরাই ডিজেল সহ মো. মাসুম রানা (৩৪) এবং মো. আবুল হোসেন (৩৫) নামে দুই জ্বালানী তেল চোরাই চক্রের সক্রিয় সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জুলাই শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১ হাজার লিটার চোরাই ডিজেল তেল এবং চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে র‌্যাব।

১৬ জুলাই শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. মাসুম রানা (৩৪) এবং মো. আবুল হোসেন (৩৫) তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আরও স্বীকার করে যে, দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল বলে জানা যায়। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT